সুবেদার মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০ ১৫ ১৭ ২৮ ৩০ ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের অভিযোগে এ মামলা করেন
এ মামলায় গত ২৬ জুন ৬৬৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়
একজন মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়
এদিকে আদালতের কার্যক্রমের শেষ পর্যায়ে একজন আইনজীবী দাঁড়িয়ে অভিযোগ করেন তাঁরা তাঁদের নিয়োগদাতা অভিযুক্তদের সঙ্গে কথা বলতে পারছেন না
এ কথা শুনে আদালতের সভাপতি বলেন আদালত সম্পূর্ণ নিরপেক্ষ ন্যায়বিচারে দৃঢ় প্রতিজ্ঞ
এরপর থেকে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় নির্দিষ্ট করে দেওয়া হবে
আদালত জানান বাদীকে জেরার পর আসামিরা তাঁদের পক্ষের সাক্ষীদের উপস্থাপন করবেন এবং নিজেদের নির্দোষ প্রমাণ করতে যুক্তিতর্ক ও বক্তব্য দিতে পারবেন
আদালত কার্যক্রমের পর বিডিআরের ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আজিজ আহমেদ বলেন পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ছবি ও ভিডিও এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে বাদী আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন
এঁদের মধ্যে সাত-আটজনকে বাদী নিজেই বিদ্রোহে অংশ নিতে দেখেছেন
ঈদ বাজার
বনানীর বুটিকগুলো জমজমাট
মাহে রমজানের শেষ দিনগুলো কাটছে
ঈদের আর চার-পাঁচ দিন বাকি
চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের ক্ষেত্রে প্রতিবছরই এ রকম একটি অনিশ্চয়তা থাকে
তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসী
মহানগরের বিপণিবিতানগুলো খোলা থাকছে গভীর রাত পর্যন্ত
গতকাল রোববার বনানীর ১১ নম্বর সড়কে দেখা গেল শেষ মুহূর্তেও কেনাকাটার কমতি নেই
সড়কটির নাম বীর উত্তম খাদেমুল বাশার রোড
পূর্ব-পশ্চিম লম্বা এই সড়কটির দুই পাশে দেশি বুটিকের সমারোহ
ঈদ উপলক্ষে দোকানগুলোতে জমকালো সাজসজ্জা
রঙের ব্যবস্থাপক সজল সাহা জানালেন বিক্রি যথেষ্ট ভালো হচ্ছে এবার
সিল্ক অ্যান্ডি দুপিয়ান ও সুতির কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট ব্লক অ্যাপ্লিক এমব্রয়ডারি করা হয়েছে পোশাকগুলোতে
তাঁদের এখানে শার্ট পাঞ্জাবি কোর্তার দাম পড়বে ৪৫০ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত
থ্রি-পিসের দাম দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত
তাঁতের শাড়ি ৪৫০ থেকে তিন হাজার টাকা
ঈদের উৎসবের সঙ্গে সাজুয্য রেখে তাঁরা উজ্জ্বল রং ব্যবহার করেছেন পোশাকে
বনানীর ব্যবসায়ী শেখ রাজু ও তাঁর স্ত্রী লিজা এসেছিলেন এখানে কেনাকাটা করতে
রাজু কিনেছেন পাঞ্জাবি
তিনি জানালেন ফ্যাশন হাউসগুলো বাজারের গড়পড়তা ডিজাইনের চেয়ে ভিন্নতা আনে তাদের পোশাকে
তা ছাড়া এখানে একসঙ্গে অনেক বুটিক হাউস থাকায় সহজেই যাচাই-বাছাই করে কেনাকাটা করা যায়
এ জন্য এখান থেকেই কেনাকাটা করতে পছন্দ করেন তাঁরা
পোশাকের দামও অন্য দোকানের চেয়ে বেশি মনে হচ্ছে না বলে জানালেন তিনি
এই সড়কে রয়েছে কে-ক্রাফট বাংলার মেলা দেশাল নগরদোলা বিবিয়ানা জলরং অন্যমেলা সাদাকালো জয়নব অন্যরকম সাজ কিত্তনখোলা ট্রেন্ডসসহ বিভিন্ন বুটিকের শোরুম
একটু সামনেই ওটু টেন্ডারএজ এসটেসির বিক্রয়কেন্দ্র
কে-ক্রাফটের বিক্রয় প্রতিনিধি শামিম মোল্লা জানালেন তাঁরা এবার বিশেষত্ব এনেছেন কাপড় বুননের ক্ষেত্রে
বয়নশিল্পীদের দিয়ে নিজস্ব জিজাইনে তাঁরা কাপড় বুনিয়ে নিয়েছেন বলে তাঁদের কাপড়ে স্বাতন্ত্র্য রয়েছে
সিল্কের সঙ্গে অ্যান্ডি বা অন্য ধরনের কাপড়জুড়ে তৈরি করা হয়েছে ঈদের পোশাক
স্ক্রিন প্রিন্টের প্রাধান্য রয়েছে নকশায়
কারচুপি পাথরের কাজসহ নানা ধরনের অলংকরণ রয়েছে পোশাকে
পাঞ্জাবির দাম ৬৫০ থেকে সাত হাজার টাকা থ্রি-পিস এক হাজার ২৫০ থেকে পাঁচ হাজার টাকা এবং শাড়ির দাম ৪৭৫ থেকে ১৫ হাজার টাকার মধ্যে
বাচ্চাদের পোশাক রয়েছে ১৫০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে
ওটুর আফিস ইকবাল জানালেন মসলিন জামদানি সিল্কের ওপর হাতের কাজ করা শাড়ি রয়েছে তাঁদের দোকানে তিন হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে
জিনসের প্যান্ট এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যে
পাঞ্জাবির দাম এক হাজার ২০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে
বেচাকেনা চলছে বেশ ভালোই
ঈদের কেনাকাটার অবস্থা হলো শেষ হইয়াও হইলো না শেষ এমন
কাজেই একেবারে আগের দিন মধ্যরাত অবধি দোকানে দোকানে চলবে লেনদেনের পালা
সতর্কীকরণ অনভিপ্রেত মন্ত্রণালয়ের চিঠির জবাবে বিমান চেয়ারম্যান
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও আগাম সতর্কীকরণকে অনভিপ্রেত বললেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল অব জামাল উদ্দিন আহমেদ
মন্ত্রণালয়ের সতর্কীকরণ নোটিশের জবাবে গতকাল রোববার এক দাপ্তরিক চিঠিতে এ মন্তব্য করেন বিমানের চেয়ারম্যান
চিঠিতে বলা হয় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদটি কোনো সরকারি কর্মকর্তার পদ নয়
তাই গণকর্মচারীর সাংবিধানিক দায়বদ্ধতার উল্লেখপূর্বক প্রচ্ছন্ন সতর্কীকরণের বিষয়টি যৌক্তিকতার নিরিখে বিচার্য
সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও আগাম সতর্কীকরণ তাই অনভিপ্রেত
অবশ্য গতকাল বিকেলে জানতে চাইলে বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন তখন পর্যন্ত এমন কোনো চিঠি তাঁর হাতে পৌঁছায়নি
বিমানসংশ্লিষ্ট একটি সূত্র জানায় গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো সতর্কীকরণ চিঠির বিষয়বস্তু যুক্তি-প্রমাণসমর্থিত নয় বলে উল্লেখ করে জামাল উদ্দিন গতকালের চিঠিতে বলেছেন মন্ত্রণালয়ের শ্রদ্ধাভাজন পদবি ও ব্যক্তিত্বের অধিকারীদের মধ্যকার “কল্পিত মতপার্থক্যের” বিষয়টি একটি স্বগতোক্তি যা বিভিন্ন মিডিয়ায় বহুলভাবে আলোচিত তথা সর্বজনবিদিত
তাই এ নিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপপ্রয়াসের অভিযোগটি এককভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপনের বিষয়টি সুবিবেচনামূলক বলে মনে হয় না
এর আগে গত বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে জামাল উদ্দিনকে সাংবিধানিক দায়বদ্ধতার কারণে যথাযথ আচরণ করতে সতর্ক করে চিঠি দেওয়া হয়
তাতে যুগ্ম সচিব বিমান আফতাব উদ্দিন তালুকদার সই করেন
তাতে এর আগে কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের জবাবকে অগ্রহণযোগ্য ও অসন্তোষজনক বলে উল্লেখ করে বলা হয় বিমানের চেয়ারম্যানের জবাব প্রাসঙ্গিক ও বস্তুনিষ্ঠ নয়
মন্ত্রী ও সচিবের মধ্যে কল্পিত দূরত্বের কথা সংবাদমাধ্যমে বারবার প্রচার করে তিনি প্রকারান্তরে সরকারকে বিব্রত করার অপপ্রয়াস চালাচ্ছেন যা অনভিপ্রেত
সংবাদমাধ্যমে সরাসরি মন্ত্রণালয় সম্পর্কে বিরূপ মন্তব্য প্রচার ও প্রকাশের পুনরাবৃত্তি প্রশাসনিক ও দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের নামান্তর বলে ভবিষ্যতে বিবেচিত হবে
এমতাবস্থায় গণকর্মচারী হিসেবে সাংবিধানিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে যথাযথ আচরণ করার জন্য বিমানের চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়
এর আগে ১৮ আগস্ট সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয় ও বিমানমন্ত্রীর বিরুদ্ধে অশোভন অসত্য ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণ জানতে চেয়ে ২৪ আগস্ট বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ করে মন্ত্রণালয়
জামাল উদ্দিন ২৯ আগস্ট কারণ দর্শানোর নোটিশের জবাব দেন
তাতে তিনি দাবি করেন ওই দিন সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া প্রতিটি কথা সঠিক ও যৌক্তিক
ওই জবাবে বিমানের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও সততাকে প্রশ্নবিদ্ধ করে পত্রিকায় ও সম্প্রচারমাধ্যমে বক্তব্য ও বিবৃতি দেওয়ার কথা উল্লেখ করে জামাল উদ্দিন পাল্টা অভিযোগ তোলেন মন্ত্রীর বিরুদ্ধে
বাংলাদেশের ৯৮% শকুন মরে গেছে
উপকারী পাখি শকুন বাঁচাতে ডাইক্লোফেনাক নিষিদ্ধের তাগিদ
অনেক দেরিতে হলেও বিলুপ্তপ্রায় উপকারী পাখি শকুন রক্ষায় গবাদিপশুর ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার বিষয়টি সরকারি পর্যায়ে আলোচনায় এসেছে
ডাইক্লোফেনাক ওষুধ খাওয়া কোনো মৃত গরুর মাংস খেলে শকুন কিডনি বিকল হয়ে ভুগে অল্প সময়ের মধ্যে মারা যায়
এ ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মাত্র গত এক যুগে শকুন বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে
গতকাল রোববার বন বিভাগে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথি পরিবেশ ও বন সচিব মিহির কান্তি মজুমদার বলেছেন ভারত পাকিস্তান ও নেপালে ডাইক্লোফেনাক ওষুধ নিষিদ্ধ করা হয়েছে
বাংলাদেশেও তা নিষিদ্ধ করার জন্য সরকারের উচ্চপর্যায়ে আবেদন করা হবে
মহাবিপন্ন প্রাণী রক্ষায় সরকার উদ্যোগ নিচ্ছে—এ কথা জানিয়ে সচিব বলেন শকুনের প্রজননের জন্য অভয়াশ্রয় তৈরি করা হবে
বন বিভাগ বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্ট ও বাংলাদেশ বার্ডস ক্লাব যৌথভাবে এ সভার আয়োজন করে
বাংলাদেশে বন বিভাগ ও বন্য প্রাণী ট্রাস্টের পর্যবেক্ষণে জানা গেছে বর্তমানে দেশে আর হাজার খানেক শকুন কোনো মতে বেঁচে আছে
গরুকে খাওয়ানো ডাইক্লোফেনাক প্রতিবেশী ভারতে শকুনের সংখ্যা মারাত্মকভাবে কমে যাওয়ার প্রধান কারণ
কেটোপ্রোফেনও শকুনের জন্য ক্ষতিকর বলে সভায় জানানো হয়
বিশেষজ্ঞরা ডাইক্লোফেনাকের বিকল্প হিসেবে এখন মেলোক্সিক্যাম ব্যবহারের নির্দেশ দিচ্ছেন যা পাখিটির জন্য ক্ষতিকর নয়
বন সংরক্ষক বন্য প্রাণী অঞ্চল তপন কুমার দে বলেন শকুনের বসতি এলাকা হিসেবে ব্যবহূত উঁচু গাছগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে
পাখি পর্যবেক্ষক ইনাম আল হক বলেন বিজ্ঞানীরা আগেই বলেছিলেন শকুন কমে যাওয়ায় বাংলাদেশ ও ভারতে গবাদিপশুর অ্যানথ্রাক্স যক্ষা ও খুরা রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়বে
পশুর মৃতদেহ শকুন খাচ্ছে না বলে এসব রোগ-বালাই ছড়িয়ে পড়ছে
তিনি বলেন ডাইক্লোফেনাকের কারণে বাংলাদেশের ৯৮ শতাংশ শকুন মারা গেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলামও ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার দাবি করে বলেন গরুর ব্যথানাশক হিসেবে বিজ্ঞানীরা মেলোক্সিক্যাম ব্যবহারের নির্দেশ দিচ্ছেন যা শকুনের জন্য ক্ষতিকর নয়
কীটনাশকের বিপদের কথা তুলে ধরে তিনি বলেন ডিডিটির উদ্ভাবককে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল
কিন্তু একপর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ওষুধ মায়ের দুধে পাওয়া গেল
এর পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশির ভাগ দেশে ডিডিটি নিষিদ্ধ করা হয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক মনিরুল আলম খান বলেন সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ডাইক্লোফেনাকের মতো ক্লিটোফেনাকও শকুনের জন্য ক্ষতিকর
সমাপনী বক্তব্যে প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ বন্য প্রাণীর প্রতি সহনশীল আচরণের জন্য প্রচারণা চালাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান
তুহিন বারোতে বুড়ো পথ খুঁজছেন মা-বাবা
ছলডার বয়স ১২—এডা কেউ বিশ্বাসই করবার চায় না
জন্ম থাকে থেকে ওকে অনেক ডাক্তার-কবিরাজ দেকাচি
কোনো লাভ পায়নি
ওর বয়স যত বাড়োচে ততই বুড়িয়ে যাওচে
কথাগুলো বলতে বলতে দীর্ঘশ্বাস ফেললেন তাসলিমা বেগম
দীর্ঘশ্বাসের কারণ বড় ছেলে তুহিন ইসলাম
তাসলিমা বেগমের বাড়ি জয়পুরহাটের কালাই পৌর এলাকায়
নিজে এবং স্বামী আজিবর রহমান অন্যের বাড়িতে কাজ করেন
ঘরে তিন ছেলে
তুহিন ইসলামকে নিয়ে আজিবর-তাসলিমা দম্পতির কষ্টের অন্ত নেই
